Saturday, February 28, 2026
Homeঅপরাধবাংলাদেশ ব্যাংকের দুই কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে বরখাস্ত

বাংলাদেশ ব্যাংকের দুই কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে বরখাস্ত

বাংলাদেশ ব্যাংকের দুই কর্মকর্তাকে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঐ দুই কর্মকর্তার শাস্তি মওকুফের আপিল বাতিল করে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা বোর্ড। অভিযুক্ত কর্মকর্তাদের আপিল নাকচ হওয়ায় তাঁরা স্থায়ীভাবে বরখাস্ত হতে যাচ্ছেন। ওই দুই কর্মকর্তা হলেন—যুগ্ম পরিচালক মো. আলমাছ আলী ও আবদুল্লাহ আল মাবুদ।

সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের সিসিটিভি অপারেটর পদের ২৬টি শূন্য পদের ২০২০ সালের পরীক্ষা নেওয়া হয়। আর আলমাছ আলী কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন। সেই সুযোগে পরীক্ষায় আসন কোথায় পড়বে এবং ভাইভা বোর্ডে কারা থাকবেন তা তিনি নিয়ম ভঙ্গে করে আবেদনকারীকে জানাতেন। এমনকি আলমাছ আলী নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ মৌখিক পরীক্ষায় তদবিরও করতেন।কেন্দ্রীয় ব্যাংক এসব বিষয় তদন্ত করে অনিয়ম পাওয়ায় আলমাছ ও মাবুদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ৪২২তম বোর্ড সভায় ওই দুই কর্মকর্তার আপিল নাকচ করে দেওয়া হয়। বোর্ড সভায় নতুন নিয়োগপ্রাপ্ত গভর্নর ও বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বর্তমান পরিচালক এবং অর্থ সচিব আবদুর রউফ তালুকদার, ডেপুটি গভর্নর ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য