Sunday, June 21, 2026
Homeরাজনীতিহাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া

হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া


হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁর গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা দিয়েছেন। আজ বিকেল ৫টার দিকে তাঁকে বহনকারী গাড়িটি এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণ ত্যাগ করে। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। কিছুক্ষণের মধ্যেই তাঁরা ফিরোজায় পৌঁছাবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ছোট্ট অপারেশন সম্পন্ন হয়। সোমবার দুপুর পৌনে ১টায় তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। পরে বিকেল ৩টা ৫০ মিনিটে তাঁকে অপারেশন থিয়েটার থেকে বের করে অস্ত্রোপচারপরবর্তী পর্যবেক্ষণ ইউনিটে স্থানান্তর করা হয় বলে হাসপাতালের একটি সূত্র বিপ্লবী সংবাদকে নিশ্চিত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য