সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস কনফারেন্স ২০২৫ গত ২ ফেব্রুয়ারী কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুইট এগ্রোভেট লিঃ এর এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুরুল হুদা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে সরকারের নৌ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া পারভীন শেলী. আরও উপস্থিত ছিলেন সুইট এগ্রোভেট লিঃ এর পরিচালক মোঃ শরিফুল হুদা, পরিচালক শায়লা পারভীন।

অনুষ্ঠানে বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন সুইট এগ্রোভেট লিঃ এর এর জেনারেল ম্যানেজার মোঃ মোজাম্মেল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কেটিং ম্যানেজার মোঃ রাব্বী আল হুদা, সহকারী সেলস ম্যানেজার মোঃ মামুনুর রশীদ, সহকারী সেলস ম্যানেজার, ইমরান আলী খান প্রমুখ। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়। সারা বাংলাদেশ থেকে আসা সাড়ে তিনশত মাঠ কর্মী উপস্থিত ছিলেন।


















