Thursday, April 23, 2026
Homeবাণিজ্যসারা দেশে দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল বন্ধ

সারা দেশে দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল বন্ধ

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে রাজধানীর আশপাশের সাত জেলায় লকডাউন জারি করেছে সরকার। সাত জেলার ওপর বিবিনিষেধ আরোপের পর রাজধানী ঢাকা থেকে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকার কথা জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। সোমবার তিনি গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার থেকে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে।

এ জেলাগুলোতে আগামী নয় দিন জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের কার্যক্রম ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  এসব জেলায় লঞ্চ চলাচল করবে না। পাশাপাশি এ জেলায় কোনো ট্রেনও থামবে না। 

এর আগে বিকালে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম জানিয়েছেন সাত জেলায় লকডাউন জারি করা হয়েছে। জেলাগুলো হলো- মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য