Saturday, April 18, 2026
Homeখেলাধুলাসাকিব আল হাসানের মা, ছেলে ও দুই মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

সাকিব আল হাসানের মা, ছেলে ও দুই মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মা, ছেলে ও দুই মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, সাকিবের ছেলে আইজাহ আল হাসান ও মেজো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। আর বড় মেয়ে আলাইনা হাসান অব্রির ঠাণ্ডা জ্বর।তিনজনই দাদির সঙ্গে একই হাসপাতালে ভর্তি আছেন।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে। সাকিব বর্তমানে জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন।সাকিবের স্ত্রী ও সন্তানরা যুক্তরাষ্ট্রে থাকলেও গত ফেব্রুয়ারিতে দেশে আসেন তারা। সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিবের মা হার্টের রোগী।তার রুটিন চিকিৎসা চললেও অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।এখন তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।তবে পুরোপুরি স্বাভাবিক নন। এদিকে সাকিবের শাশুড়ির অবস্থাও বেশ খারাপ।তিনি ক্যান্সারে আক্রান্ত।সাকিবের শাশুড়ি ভর্তি আছেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।ওখানেই তার চিকিৎসা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য