Thursday, June 25, 2026
Homeদূর্ঘটনাশেরপুরে ভটভটিচাপায় পথচারী নিহত

শেরপুরে ভটভটিচাপায় পথচারী নিহত

বগুড়ার শেরপুর উপজেলায় ভটভটিচাপায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম শ্রী সহদেব (৫৫)। রোববার বেলা ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় উপজেলার রানীরহাট আঞ্চলিক সড়কের নাইশিমুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রী সহদেব উপজেলার বিশালপুর ইউনিয়নের বিশালপুর হিন্দুপাড়া গ্রামের শ্রী নেদুর ছেলে।

জানা যায়, শ্রী সহদেব কৃষিকাজ করতে নাইশিমুল এলাকায় আসেন। কাজ শেষে বাড়ি ফেরার সময় মির্জাপুর-রানীরহাট আঞ্চলিক সড়ক পার হতে গেলে শেরপুরগামী দ্রুতগতির একটি ভটভটি তাকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সহদেব মারা যান। পরে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য