Thursday, April 23, 2026
Homeসড়ক দুর্ঘটনাশায়েস্তাগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

শায়েস্তাগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে শুক্রবার রাত ৮টার দিকে বাস ও পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জের দক্ষিণবড়চর এলাকায় হবিগঞ্জগামী বিসমিল্লাহ পরিবহনের একটি বাস ও ঢাকাগামী পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তফিকুল ইসলাম তৌফিক জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য