Sunday, February 1, 2026
Homeদেশগ্রামলালমোহনে ৮ মামলার আসামী ডাকাত বাবুল গ্রেফতার

লালমোহনে ৮ মামলার আসামী ডাকাত বাবুল গ্রেফতার

লালমোহন (ভোলা) প্রতিনিধি :
ভোলার লালমোহনে মো. বাবুল সওদাগর (৪৫) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবুল উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত মো. ছিদ্দিকের ছেলে।
লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, বাবুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি চুরি-ডাকাতির মামলা রয়েছে। এরমধ্যে ৪ টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাজারী হয়। লালমোহনে অবস্থান করছে শুনে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য