Sunday, February 1, 2026
Homeদূর্ঘটনারাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চে আগুন

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চে আগুন

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে ‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ রোববার সকাল ১০টা ৫৩ মিনিটে লঞ্চটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট।

মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।মো. শাহজাহান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ১০টা ৫৬ মিনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিভতে আরও সময় লাগতে পারে। মো. শাহজাহান বলেন, প্রাথমিকভাবে লঞ্চটিতে আগুন লাগার কারণ ও হতাহতের খবর নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য