Thursday, March 19, 2026
Homeদেশগ্রামবৈদ্যুতিক খুঁটিতে ঝুলছিল ২ লাশ

বৈদ্যুতিক খুঁটিতে ঝুলছিল ২ লাশ


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক খুঁটিতে দুই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার শিবপাশা বাজারে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সকালে এক ব্যক্তি উপজেলার শিবপাশা বাজারে হাঁটাহাঁটির সময় বৈদ্যুতিক খুঁটির তারে দুই ব্যক্তির লাশ ঝুলতে দেখেন। পরে তিনি পুলিশে খবর দেন। পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ওসি মো. নুরুল ইসলাম।

তিনি জানান, নিহত ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

তবে প্রাথমকিভাবে মনে হচ্ছে— বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমা চুরির জন্য ওই দুজন খুঁটিতে উঠেছিল। কিন্তু বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য