Friday, April 17, 2026
Homeখেলাধুলাবাংলা‌দে‌শের অ‌ষ্ট্রেলিয়ার বিরু‌দ্ধে টি-টুয়া‌ন্টি সি‌রিজ জয়

বাংলা‌দে‌শের অ‌ষ্ট্রেলিয়ার বিরু‌দ্ধে টি-টুয়া‌ন্টি সি‌রিজ জয়

বাংলা‌দে‌শের অ‌ষ্ট্রেলিয়ার বিরু‌দ্ধে টি-টুয়া‌ন্টি সি‌রিজ জয়। ২ ম‌্যাচ বাকী থাক‌তেই অ‌ষ্ট্রেলিয়ার বিরু‌দ্ধে টি-টুয়া‌ন্টি সি‌রিজ জয় করল বাংলা‌দেশ ক্রিকেট দল।

১২৭ রানের মামুলি স্কোর নিয়েও ১০ রানে জয় পেল টাইগাররা। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা। আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১২৭ রান করে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে মাত্র ১১৭ রানে করতে সমর্থ হয় বিশ্ব ক্রিকেটে সবচেয়ে শক্তিধর দেশ অস্ট্রেলিয়া। এর ফলে ১০ রানের জয় দিয়ে ক্রিকেট ইতিহাসে নতুনভাবে নাম লিখিয়েছে বাংলাদেশ। 

জয়ের জন্য শেষ ১২ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২৩ রান। ১৯তম ওভারে দুর্দান্ত বোলিং করেন মোস্তাফিজ। তিনি সেই ওভারে দেন মাত্র ১ রান। তার সেই ওভারেই ম্যাচ জিতে যায় বাংলাদেশ। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা।

শেষ ওভারে অসিদের দরকার ছিল ২২ রান। মেহেদি হাসানকে এক ছক্কা মেরে ১১ রান আদায় করে নিলেও শেষ পর্যন্ত ১০ রানে হেরে যায় অস্ট্রেলিয়া। ম‌্যান অফ দি ম‌্যাচ হ‌য়ে‌ছে মাহমুদুল্লা, বেষ্ট প্লেয়ার হ‌য়ে‌ছে কাটার মাষ্টার  মোস্তাফিজুর রহমান। টানা তিন ম্যাচ জিতে প্রথমবারের মতো যে কোনো ফরম্যাটের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য