Friday, April 17, 2026
Homeদেশগ্রামবাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির দোয়া মাহফিল

বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির দোয়া মাহফিল

বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রধান উপদেষ্টা সাবেক অ্যাডিশনাল আইজিপি (পলিটিক্যাল) জনাব মাহবুব হোসেনের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গতকাল ৩০ ডিসেম্বর শুক্রবার এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসাইন।

এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ বেকার সমাজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ হাসান।

আরো উপস্থিত ছিলেন,  ন্যাশনাল সবুজ বাংলা পার্টির চেয়ারম্যান, জনাব শাহ আলম তাহের, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব  তাযকিয়া বিনতে নাজীব, শ্রমিক নেতা রাশিদুল ইসলাম খোকন, শ্রমিক নেতা মোহাম্মদ হাসান, কেন্দ্রীয় নেতা মোঃ হাবিবুর রহমান, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ মোতাহার হোসেন হাওলাদার, মোহাম্মদ রবিউল হোসেন রবি সহ অনেক নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে উপস্থিত সকলের মাতা পিতা আত্মীয়-স্বজনের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করা হয়, এছাড়া বাংলাদেশ ও বিশ্বের মজলুমদের  শান্তি  ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য