নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মামলা তুলে না নেওয়ায় বসতঘরে ঢুকে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের দেবকালা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ফারুক অভিযোগ করে বলেন, উপজেলার মোল্লাপুর গ্রামের জাফর উল্যার ছেলে সন্ত্রাসী কালা বাবুর নামে ফারুক গত বছর একটি মামলা করে। পরে সন্ত্রাসী কালা বাবু বিভিন্ন সময় ওই মামলা তুলে নেওয়ার জন্য ফারুককে হুমকি-ধমকি ও চাপ প্রয়োগ করে আসছিল।
এর সূত্র ধরে মঙ্গলবার রাত ৯টার দিকে কালা বাবু আমাদের ঘরে এসে আমার বুকের বাম পাশে অস্ত্র ঠেকিয়ে গুলি করে চলে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন। গুলিবিদ্ধ যুবকের নাম মো. ওমর ফারুক (৩০), তিনি একই উপজেলার দেবকালা গ্রামের খুরশিদ আলমের ছেলে।

















