Friday, February 27, 2026
Homeদেশগ্রামনোয়াখালীতে বিএনপির ২১ নেতাকর্মীসহ মোট ৩৪ জন গ্রেফতার

নোয়াখালীতে বিএনপির ২১ নেতাকর্মীসহ মোট ৩৪ জন গ্রেফতার

নোয়াখালীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিএনপির ২১ নেতাকর্মীসহ মোট ৩৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার সদর, সেনবাগ এবং চাটখিল উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এর মধ্যে, সুধারাম থানায় ৬ জন, সেনবাগ  থানায় ১৪ জনসহ বিভিন্ন স্থান গ্রেফতার করে পুলিশ। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানায়, মঙ্গলবার দুপুরে গ্রেফতার আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য