Saturday, April 18, 2026
Homeখেলাধুলানতুন প্রজন্ম‌কে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে- এমপি শাওন

নতুন প্রজন্ম‌কে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে- এমপি শাওন

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দুরে রাখতে হবে। বর্তমান সময়ে মাদকাশক্তি এক ভয়াবহ বৈশ্বিক সংকট হিসাবে দেখা দিয়েছে। তরুন সমাজের জন্য মাদকাশক্তি এখন মরণফাঁদ। মাদকাশক্তির জন্য কলুষিত হচ্ছে দেশ, জাতি এবং সমগ্র পৃথিবী। তাই একটি সুন্দর পৃথিবীর জন্য এবং ভবিষ্যৎ প্রজম্মের জন্য তরুন ও যুব সমাজকে মাদকাসক্তির মরণথাবা থেকে রক্ষা করতে হবে। এ জন্য খেলাধুলার কোন বিকল্প নেই।

২৪ জুন বৃহস্পতিবার সকালে ভোলার লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে অনুর্ধ্ব-৮ থেকে অনুর্ধ্ব ১৬ ফুটবল খেলোয়ারদের প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি শাওন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ খেলাধুলার উপযোগী করে গড়ে তোলা হয়েছে। যাতে শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে পারে।

আলোচনা সভা শেষে বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জ এর ডিআইজি এস এম আক্তারুজ্জামান অনুর্ধ্ব-৮ থেকে অনুর্ধ্ব ১৬ ফুটবল খেলোয়ারদের প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ প্রমূখ।

বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জ এর ডিআইজি এস এম আক্তারুজ্জামান তার বক্তব্যে বলেন, সুস্থ শরীর ও মনকে সুন্দর রাখতে হলে খেলাধুলা চালিয়ে যেতে হবে। তরুন প্রজন্ম খেলাধুলায় মনোনিবেশ করলে অপরাধ প্রবনতা কমে যাবে।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, অফিসার ইনজার্চ মোঃ মাকসুদুর রহমান মুরাদ, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের প্রমূখ।a

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য