আজ বুধবার ২৭ অক্টোবর, ২০২১ সকাল পৌনে ১০টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে ১৭ টি ট্রাক নিয়ে আমানত শাহ নামে একটি রো রো ফেরি ডুবে গেছে। এ ঘটনা ঘটে।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপাক মো. জামাল হোসেন মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজবাড়ীর দৌলতদিয়া থেকে সকাল ১০টার দিকে আমানত শাহ নামে একটি বড় ফেরি ১৭ টি ট্রাক নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।পাটুরিয়ার ৫নং ফেরিঘাটের পল্টুনের কাছে পৌছানের সময় ফেরি ডুবির ঘটনা ঘটে। তবে ফেরিতে কোন যাত্রীবাহী বাস ছিলো না বলে জানান তিনি। ঘটনাস্থালে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করেছেন।


















