Thursday, March 12, 2026
Homeঅপরাধদুর্নীতি-অনিয়মের অভিযোগে পদত্যাগ করলেন টাঙ্গাইল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ

দুর্নীতি-অনিয়মের অভিযোগে পদত্যাগ করলেন টাঙ্গাইল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ

শফিকুজ্জামান খান মোস্তফা,টাঙ্গাইল 
ধর্মীয় অনুভুতিতে আঘাত ও অনিয়ম-দুর্নীতির অভিযোগে শিক্ষার্থী-শিক্ষক ও অভিবাবকদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শাহানারা বেগম। তার বিরুদ্ধে ধর্মীয় অনুভুতিতে আঘাতসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছিল শিক্ষার্থী, অভিবাবক ও শিক্ষকরা।

আন্দালনের মুখে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেন তিনি। এর আগে দুপুর ১২টার দিকে অধ্যক্ষ ও তার স্বামী হারুন অর রশীদ স্কুলে প্রবেশ করে। এ সময় বিক্ষুদ্ধ শিক্ষক ও অভিবাবকরা তাদেরকে দেখে উত্তেজিত হয়ে উঠে। তাদের বিরুদ্ধে  তখন বিক্ষোভকারী নানা স্লোগান দিতে থাকে। অবস্থা চরম পর্যায়ে পৌছলে সেখানে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন।  সেনা সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। সেখান থেকে অধ্যক্ষ ও তার স্বামী হারুন অর রশীদকে একটি অটোরিক্ষায় উঠিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। সেখানে বিক্ষোভকারীদের চাপের মুখে বিতর্কিত অধ্যক্ষ শাহনারা বেগম পদত্যাগ করতে বাধ্য হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য