Friday, April 24, 2026
Homeরাজনীতিতুহিনকে যুব মহিলা লীগ থেকে অব্যাহতি

তুহিনকে যুব মহিলা লীগ থেকে অব্যাহতি


শোকজের জবাব না দেওয়ায় ঢাকা উত্তরের সভাপতি সাবিনা আক্তার তুহিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে যুব মহিলা লীগ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাজমা আক্তার গত ২ জানুয়ারি স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, গত ২১ ডিসেম্বর কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক অদক্ষতা, সংগঠনের নিয়ম-শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে নিয়োজিত থাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সভাপতিসহ কেন্দ্রীয় নেতাদের মানহানিকর বক্তব্য দেওয়ার কারণে সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার জন্য আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। ওই চিঠি কুরিয়ার সার্ভিস, হোয়াটসঅ্যাপ ও ম্যাসেজের মাধ্যমে পাঠানো হয়েছিল।
সাত কার্যদিবস অতিবাহিত হওয়ার পরও কোনো উত্তর না পাওয়ায় আপনাকে গঠনতন্ত্রের ১১(খ) ও ১২(খ) ধারায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য