Thursday, April 23, 2026
Homeখেলাধুলাটাইগাররা ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও হারল

টাইগাররা ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও হারল

নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলায় হেরে ধবলধোলাইয়ের শঙ্কায় আছে। সিরিজের শেষ ম্যাচটি বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে।

আজ মঙ্গলবার নেপিয়ারের ম্যাকলেন পার্কে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করে স্বাগতিক নিউজিল্যান্ড। দলের হয়ে ৩২ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন গ্লেন ফিলিপস। এছাড়া ১৬ বলে ৩৪ রান করেন ড্রেইল মিসেল। বৃষ্টি আইনে ১৬ ওভারে ১৭১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১০.১ ওভারে এক উইকেটে ৯৪ রান করে জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। শেষ ৩৫ বলে প্রয়োজন ছিল ৭৮ রান। স্কোর বোর্ডে দ্রুত রান তুলতে গিয়ে শেষ ৩৫ বলে ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস গুটায় টাইগাররা। ২৮ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড।

২৭ বলে ৫১ রান করেন সৌম্য সরকার,৩৫ বলে ৩৮ রান করেন ওপেনার মোহাম্মদ নাইম। এছাড়া ২১ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে খেলতে পারেননি মুশফিকুর রহিম। বাজে ফর্মের কারণে বাদ পড়েন মোস্তাফিজুর রহমান আর ওয়ানডে সিরিজ শেষে দেশে ফেরেন অধিনায়ক তামিম।

সংক্ষিপ্ত স্কোরঃ
নিউজিল্যান্ড: ১৭.৫ ওভারে ১৭৩/৫ ( গ্লেন ফিলিপস ৫৮*, ড্রেইল মিসেল ৩৪*, মার্টিন গাপটিল ২১; মেহেদী হাসান ২/৪৫)।
বাংলাদেশ: ১৬ ওভারে ১৪২/৭ ( সৌম্য ৫১, নাইম ৩৮, মাহমুদউল্লাহ ২১; টিম সাউদি ২/২১, হামিশ ২/৩১, অ্যাডাম মিলনি ২/৩৪)।
ফলাফল:
নিউজিল্যান্ড বৃষ্টি আইনে ২৮ রানে জয়ী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য