Wednesday, April 15, 2026
Homeআইন-আদালতজায়েদ-নিপুণের পদ নিয়ে দেওয়া রুলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি

জায়েদ-নিপুণের পদ নিয়ে দেওয়া রুলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে দেওয়া রুলের শুনানি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন জায়েদ খান ও নিপুণ আক্তার। নির্বাচনে প্রাথমিকভাবে জায়েদ জয়ী হলেও তার প্রার্থিতা বাতিল করা হয় নির্বাচনবিধি লঙ্ঘনের অভিযোগে। পরে একই পদে শপথ নেন নিপুণ আক্তার।
এরপর হাইকোর্টের দ্বারস্থ হন জায়েদ খান। হাইকোর্ট আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করলে নিজের পদ ফিরে পান তিনি। পরে আপিল আবেদন করেন নিপুণ। ওই আপিল শুনানি নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছিলেন চেম্বার জজ আদালত।
সাধারণ সম্পাদক পদটি আপাতত শূন্য রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য