Homeবিনোদনজানুয়ারিতে বিয়ে, এপ্রিলে জানালেন নাজিরা মৌ

জানুয়ারিতে বিয়ে, এপ্রিলে জানালেন নাজিরা মৌ

তিন মাস আগে বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিরা মৌ। বর মিজানুর রহমান মুরাদ যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী। গত ২০ জানুয়ারি পারিবারিক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় উভয় পক্ষের পরিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সম্প্রতি নাজিরা মৌ জানিয়েছেন, বিয়ের মাস ছয়েক আগে এক বন্ধুর মাধ্যমে তার পরিচয় হয় মুরাদের সঙ্গে। শুরুতে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকেই ভালোলাগা। দুই পরিবারের সম্মতিতে আয়োজন হয় বিয়ের।

নতুন দাম্পত্য জীবনের জন্য সবার কাছে নাজিরা দোয়াপ্রার্থী। মৌয়ের প্রত্যাশা, যে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে তারা দাম্পত্য জীবন শুরু করেছেন, সারাজীবন যেন সেটা বজায় থাকে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য