Sunday, March 22, 2026
Homeঅপরাধছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার

ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে ১০ শ্রেণীর স্কুল শিক্ষার্থী মারুফ মিয়া (১৪) নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় টাঙ্গাইল পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর তানভীর হাসান ফেরদৌস নোমানকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল র‌্যাব-১৪।

রোববার (২২ সেপ্টম্বর) টাঙ্গাইল শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছিলেন। দুপুরে তানভীর হাসান ফেরদৌস নোমানকে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ আদালতে প্রেরণ করেন। এ হত্যা মামলার ১৬ নাম্বার আসামী।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন,টাঙ্গাইল র‌্যাব-১৪ গ্রেপ্তারের পর কাউন্সিলর নোমানকে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে নোমানকে ৭দিনের রিমাণ্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। আদালত একদিনের রিমাণ্ড মুঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট নিহত মারুফের মা মোর্শেদা বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ ৫৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১৫০ জন থেকে ২শ’ জন আসামী করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য