Homeদূর্ঘটনাগাজীপুরে আগুনে পুড়ল ১০ ঝুট গুদাম

গাজীপুরে আগুনে পুড়ল ১০ ঝুট গুদাম

গাজীপুরে অগ্নিকাণ্ডে ১০টি ঝুট গুদাম পুড়ে গেছে। শুক্রবার দিনগত রাত ১টার দিকে সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটিসহ মোট চারটি ইউনিটের কর্মীরা প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া জানান, কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় প্রথমে একটি টিনশেডের তৈরি ঝুট গুদামে আগুন লাগে। এসময় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে খবর পেয়ে জয়দেবপুর ও ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। আগুনে টিনশেডের ১০টি গুদাম ও ঝুট পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুন লাগার সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে একই এলাকায় ভোর রাতে একটি বাসা বাড়িতে আগুন লাগে। এসময় ওই বাসা বাড়ির পাশেই বিভিন্ন ধরনের পাঁচটি দোকান ও বাসাবাড়ির চারটি কক্ষ পুড়ে গেছে। প্রায় পৌনে ১ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। এ আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য