Thursday, March 19, 2026
Homeঅপরাধগাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে  পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী টাঙ্গাইলে গ্রেপ্তার 

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে  পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী টাঙ্গাইলে গ্রেপ্তার 

টাঙ্গাইল প্রতিনিধিঃ  

গাজীপুরের কাশিমপুর  হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। শুক্রবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহাদাত হোসেন (৪০) টাঙ্গাইল সদর উপজেলার চৌবাড়িয়া এলাকার ওমর আলীর ছেলে৷ 

ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকার পতরের পর  কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে  থেকে অন্যান্য বন্দীদের সাথে তিনি পালিয়ে গিয়েছিলেন বলে র‌্যাব জানায়। 

শনিবার সকালে র‌্যাব-১৪ এর মিডিয়া প্রধান কোম্পানি কমান্ডার জুয়েল চাকমা প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। মিডিয়া প্রধান জুয়েল চাকমা বলেন,  গত ৫ আগস্ট  সরকার পতনের সময় দেশের আইন-শৃঙ্খলার নাজুক পরিস্থিতির সুযোগ নিয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার গাজীপুর থেকে অন্যান্য বন্দীদের সাথে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন পালিয়ে যায়। এ ঘটনায় সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে আসামীদের গ্রেফতারে র‍্যাব টাঙ্গাইল ক্যাম্প গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। একই সাথে আসামীদের অবস্থান শনাক্তের জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়। এরই প্রেক্ষিতে শুক্রবার রাতে জেলার মির্জাপুর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড থেকে শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে  টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, শাহাদাত যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। এ ধরনের অভিযান অব্যহত থাকবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য