Homeশীর্ষ সংবাদকোভিড-১৯ এ গত ২৪ ঘণ্টায় ১০১ জনের মৃত্যু হয়েছে

কোভিড-১৯ এ গত ২৪ ঘণ্টায় ১০১ জনের মৃত্যু হয়েছে

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১০১ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে দেশে করোনায় প্রাণ হারালেন মোট ১০ হাজার ১৮২ জন। আর গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতি ভাইরাসটি ধরা পড়েছে ৪ হাজার ৪১৭ জনের শরীরে। আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে এসব জানা গেছে।এর আগে গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ৯৪ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।তার আগে সর্বাত্মক লকডাউনের প্রথম দিন ৯৬ জনের মৃত্যু হয়েছিল।যা এ যাবতকালে দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪ হাজার ৪১৭ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য