Thursday, April 16, 2026
Homeদূর্ঘটনাকুড়িয়ে পাওয়া বোমায় কলেজছাত্রের হাত উড়ে গেল

কুড়িয়ে পাওয়া বোমায় কলেজছাত্রের হাত উড়ে গেল

ভাইয়ের সাথে নিজেদের জমিতে গোবর সার ফেলতে গিয়ে বুধবার দুপুরে সাতক্ষীরা জেলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামে কুড়িয়ে পাওয়া বোমা হাতে তুলতেই বিস্ফোরণ। সঙ্গে সঙ্গে উড়ে গেল কলেজছাত্র ইউনুস আলি ছোটনের বাম হাত। তাকে দ্রুত সাতক্ষীরায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাত উড়ে যাওয়া যুবক ছোটন ওই গ্রামের ইয়াকুব আলির ছেলে। তিনি ঝাউডাঙ্গা কলেজের সম্মান শ্রেণির ছাত্র।

তার পারিবারিক সূত্রে জানা গেছে ছোটন তাদের জমিতে গোবর সার ফেলার কাজে ট্রলিতে তার ভাইকে সাহায্য করছিলেন। এ সময় রাস্তার ধারে পলিথিনমোড়া বস্তু দেখে কৌতুহলবশত তাতে হাত দেন। বস্তুটি কী তা বুঝবার চেষ্টা করতেই সেটি বিস্ফোরিত হয়। এ সময় তার বাম হাত উড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরায় এনে চিকিৎসা দেয়া হচ্ছে। জানতে চাইলে সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি জানবার জন্য তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। ছেলেটি আহত হয়েছে জানিয়ে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য