Monday, March 16, 2026
Homeদেশগ্রামকাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নারী হাজতির মৃত্যু

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নারী হাজতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি এক নারী হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

নিহত ওই হাজতি হলেন— টাঙ্গাইলের ঘাটাইল থানার সোনারদলি এলাকার তারা মিয়ার স্ত্রী ফুলজান (৫৮)।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল-সুপার হালিমা খাতুন জানান, ফুলজানের বিরুদ্ধে ৩০২/২০১/১০৯/৩৪ ধারায় আশুলিয়া থানায় ৫৬(১১)২১নং মামলা ছিল। ওই মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন।

গত ১৫ ফেব্রুয়ারি তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে ওই দিন তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে মঙ্গলবার সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ কারাগারে তার হাজতি নং-৩২৫১/২১।

জেল সুপার আরও জানান, ময়নাতদন্তের পর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য