Wednesday, March 11, 2026
Homeসড়ক দুর্ঘটনাকাকরাইলে মাইক্রোর ধাক্কায় প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর

কাকরাইলে মাইক্রোর ধাক্কায় প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর

রাজধানীর কাকরাইলে মাইক্রোবাসের ধাক্কায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। নিহতের নাম গোলাম নবী (৫০)। বুধবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। ঢাকার বেইলি রোডের কোয়ার্টারে থাকতেন।

স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গোলাম নবীসহ দুজন কর্মী কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তা ঝাড়ু দিচ্ছিলেন।

এ সময় একটি মাইক্রোবাস গোলাম নবীকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। গুরুতর অবস্থায় নবীকে সহকর্মীরা হাসপাতালে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য