Wednesday, April 15, 2026
Homeদূর্ঘটনাকক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ৫ শতাধিক ঘর পুড়ে ছাই

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ৫ শতাধিক ঘর পুড়ে ছাই

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ৫ শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে। গতকাল বুধবার রাত দেড়টার দিকে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হলেও নিহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ক্যাম্পের লোকজন প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ক্যাম্পের ৫ শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে বলে জানান নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ আব্দুল হান্নান।

তিনি জানান, অগ্নিকাণ্ডে ই ব্লকের সবকটি ঘর পুড়ে গেছে। এখানে প্রায় সাড়ে ৫০০ ঘর ছিল। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জরুরি সহায়তা প্রদান করা হচ্ছে। ফায়ার সার্ভিস টেকনাফ স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, খবর পেয়ে ফায়ার সাভিসের দুটি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ক্যাম্পের ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা জানান, ঘর পুড়ে যাওয়া রোহিঙ্গারা খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য