Homeদেশগ্রামউপজেলা চেয়ারম্যান পরিষদের সভাপতি হলেন অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, এমপি শাওনের অভিনন্দন

উপজেলা চেয়ারম্যান পরিষদের সভাপতি হলেন অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, এমপি শাওনের অভিনন্দন

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

উপজেলা চেয়ারম্যান পরিষদের ভোলা জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।

আজ শনিবার (১৪ নভেম্বর) ভোলা সদরে জেলার ৭ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়াম্যানদের সর্ব সম্মতিক্রমে লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদকে সভাপতি, ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ মিয়াকে সাধারণ সম্পাদক ও লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনকে  সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

এদিকে ভোলা জেলা উপজেলা চেয়ারম্যান পরিষদের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনকে অভিনন্দন জানিয়েন, নবনির্বাচিত সভাপতি লালমোহনের সন্তান বীর মুক্তিযুদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আবুল হাসান রিমন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য