Tuesday, March 17, 2026
Homeঅপরাধইভ্যালির চেয়ারম‌্যান ও সিইও আটক

ইভ্যালির চেয়ারম‌্যান ও সিইও আটক

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‍্যাব। গুলশান থানায় গ্রাহকের করা এক মামলার পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার বিকালে মোহাম্মদপুরের নিলয় কমপ্রিহেনসিভ হোল্ডিংয়ের বাসায় (হাউজ ৫/৫এ, স্যার সৈয়দ রোড) অভিযান চালিয়ে তাদের হেফাজতে নেওয়া হয়। দুপুরের দিকে বাসাটিতে অভিযান শুরু করে র‍্যাব। রাসেল ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে কি না সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি র‍্যাব।ওই বাড়ির গেট দিয়ে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। বাড়ির সামনে র‍্যাব সদস্যরা অবস্থান করছেন।  এর আগে রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য