Monday, January 19, 2026
HomeUncategorizedসালমান খান পরিবারের সবাইকে নিয়ে আইসোলেশনে

সালমান খান পরিবারের সবাইকে নিয়ে আইসোলেশনে

বলিউড সুপারস্টার সালমান খান পরিবারের সবাইকে নিয়ে আইসোলেশনে চলে গেছেন। করোনাভাইরাস হানা দিয়েছে তার বাড়িতে। তার ব্যক্তিগত গাড়িচালক ও দুই কর্মীর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। এর পরই স্বেচ্ছা আইসোলেশনে চলে যান সালমান। আগামী ১৪ দিন তিনি ও তার পরিবার আইসোলেশনে থাকবেন।  খবর ইন্ডিয়া টুডে, ডিএনএ ও জিনিউজের।

সালমান খানের গাড়িচালক ও দুই কর্মী মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের করোনা চিকিৎসা দেয়া হচ্ছে।কিছু দিন পরই ছিল তার মা-বাবা সালমা খান ও সেলিম খানের বিবাহবার্ষিকীর বড়সড় সেলিব্রেশন। উদ্ভূত পরিস্থিতিতে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। গত মার্চে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে ভারতজুড়ে লকডাউন ঘোষণা করা হয়। তার পরই খামারবাড়িতে পরিবারের বেশিরভাগ সদস্যকে নিয়ে স্বেচ্ছা কোয়ারেন্টিনে চলে যান এ তারকা। এই সময়ে নিজের ফার্ম হাউস থেকেই করোনা সচেতনতা সম্পর্কে নানা ভিডিও ও গান প্রকাশ করেন সালমান। সালমানের ফার্ম হাউসে কিছু দিন কাটান অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজও। একটি মিউজিক ভিডিওতে দুজনকে একসঙ্গে দেখাও যায়। সেই গানের পুরো শুটিং হয় সালমানের খামারে। সম্প্রতি প্রভু দেবা পরিচালিত ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির শুটিং শেষ করেছেন সালমান খান। সঙ্গে আছেন রণদীপ হুদা, দিশা পাটানি ও জ্যাকি শ্রফসহ অনেকে। গত ঈদুল ফিতরে এ সিনেমা মুক্তির কথা থাকলেও পিছিয়ে দেয়া হয়েছে। এদিকে শিগগিরই শুরু করবেন ‘টাইগার’ সিরিজের তৃতীয় কিস্তির দৃশ্যায়ন। তার বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ, ক্যামিও করবেন শাহরুখ খান।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য