Monday, March 16, 2026
Homeআইন-আদালতলালমোহনে ৩২ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

লালমোহনে ৩২ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সিরাজ (৫৫) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে লালমোহন থানা পুলিশ। লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদের নির্দেশে গোপন ষংবাদের ভিত্তিতে এস আই মাহমুদুল হাসানের নেতৃত্বে এ এস আই সরোয়ারসহ সঙ্গীয় ফোর্স শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে। সিরাজ উপজেলার গজারিয়া এলাকার কালা মিয়া চৌকিদার বাড়ীর আবদুর রউফের ছেলে। 

জানা যায়, সে প্রায় ৩২ বছর ধরে পলাতক ছিলেন।চট্রগ্রামের জিআর- ৯৯৫/১৯৮৯ সালের অপহরন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ছিলেন সিরাজ। 

লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, গ্রেফতারকৃত আসামী সিরাজকে শনিবার ভোলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য