Sunday, February 1, 2026
Homeবাংলাদেশপুরান ঢাকায় আগুনে দগ্ধ নবদম্পতি লাইফ সাপোর্টে

পুরান ঢাকায় আগুনে দগ্ধ নবদম্পতি লাইফ সাপোর্টে

পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশনে অগ্নিকাণ্ডে দগ্ধ নবদম্পতি মুনা সরকার ও আশিকুজ্জামান খানকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।আজ শনিবার সকালে তাদের হাসপাতালের আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন। তিনি জানান,  আইসিইউয়ে থাকা চারজনের মধ্যে দুইজনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বাকিদের অবস্থা আগেরমতই। তবে, তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে যাওয়ায় উদ্বেগ রয়েছে। তবে সবার অবস্থাই খারাপ।

অগ্নিকাণ্ডে ভবন মালিকসহ কয়েকজনের নাম উল্লেখ করে বংশাল থানায় মামলা করেছে পুলিশ। অবহেলাজনিত মৃত্যু ও অবৈধ রাসায়নিক রাখার দায়ে ভবনের মালিক মোস্তাক আহমেদসহ ৭ থেকে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলাটি করা হয়।

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় একটি ছয়তলা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে বৃহস্পতিবার রাতে ওই অগ্নিকাণ্ড হয়। এতে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। নিহত চারজনের মধ্যে ওই ভবনে ৩ জনের ও হাসপাতালে নেওয়ার পর ১ জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ওই ভবনের নিরাপত্তারক্ষী ও‌লিউল্লাহ, দোকান কর্মচারী রাসেল মিয়া, ভবনের চারতলার বাসিন্দা শিক্ষার্থী সুমাইয়া, ও‌লিউল্লাহর কাছে বেড়াতে আসা কবীর নামে একজন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য