Monday, March 16, 2026
Homeদেশগ্রামনবীনেরাই একদিন দেশের সুনাম অর্জনে অবদান রাখবে- এমপি শাওন

নবীনেরাই একদিন দেশের সুনাম অর্জনে অবদান রাখবে- এমপি শাওন

জাহিদ দুলাল , লালমোহন:  
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সুশিক্ষায় শিক্ষিত জাতি গড়তে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভুমিকা বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃত। শেখ হাসিনার সরকার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণসহ সকল ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রদান করে আসছেন। যা অন্য কোন দেশের ক্ষেত্রে অকল্পনীয়। ২রা মার্চ সকাল ১১টায় করিমুন্নেচ্ছা-হাফিজ মহিলা ডিগ্রি কলেজের ২০২১-২২  শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি শাওন আরো বলেন, নবীন হিসেবে এলেও তোমরাই একদিন দেশের সুনামর্জনে অবদান রাখবে। অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মোঃ আব্বাছ হাওলাদারের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সহকারী পুলিশ সুপার জহুরুল ইসলাম, উপাধ‍্যক্ষ্ মিজানুর রহমান লিপু,ওসি মাকসুদুর রহমান মুরাদ, শিক্ষক প্রতিনিধি প্রভাষক রিয়াজ উদ্দিন হাওলাদার,প্রভাষক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য