Thursday, March 12, 2026
Homeদেশগ্রামটাঙ্গাইলে স্বাধীনতা দিবস পালন

টাঙ্গাইলে স্বাধীনতা দিবস পালন

শফিকুজ্জামান খান মোস্তফা,টাঙ্গাইল
তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পন, শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংঙ্গীত পরিবেশনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
শহীদ স্মৃতি পৌর উদ্যানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা  পুলিশ, টাঙ্গাইল প্রেসক্লাব, জেলা পরিষদ, সিভিল সার্জন, উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, টাঙ্গাইল পৌর সভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ ।
পরে সকাল ৮ টা ৩০ মিনিটে জেলা স্টেডিয়ামে কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় শহীদ স্মৃতি পৌরউদ্যানে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য