Friday, April 17, 2026
Homeদূর্ঘটনাটাঙ্গাইলে রাতে কাগজের মিলে আগুন

টাঙ্গাইলে রাতে কাগজের মিলে আগুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইলে

টাঙ্গাইল সদর উপজেলার বাজেতপুর এলাকায় কাগজের মিলে রাতে আগুন লাগে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। সোমবার রাত দশটার দিকে হঠাৎ মিলের সামনে জুট কাগজের স্তুপে আগুন জলে উঠে। এসময় আগুন জলে উঠা দেখতে পায় স্থানীয়রা। তাৎক্ষনিক স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনের খবর দিলে দ্রুত চলে আসে। জানা যায় আজিজ মিয়ার কাগজের বোর্ড মিলটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরেই জুট কাগজ ক্রয় করে মিষ্টির কার্টুন সহ বিভিন্ন ধরনের কাগজের কাটুন তৈরি করে আসছে দেলু মিয়া।

দেলু মিয়া জানান আমার কারখানায় কি ভাবে আগুন লাগলো বুঝতে পারছি না।  তিনি বলেন আজকেও এক ট্রাক জুট কাগজ এনে এখানেই রাখা হয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস সিনিয়ার স্টেশন অফিসার  মোহাম্মদ ইদ্রিচ আলী বলেন ঘন্টাব্যাপী ফায়ার সার্ভিসের তিন ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রন আনে। তবে আগুন লাগার কোন কারন জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য