Friday, April 17, 2026
Homeদেশগ্রামটাঙ্গাইলে বাসচাপায় স্বামী নিহত স্ত্রী আহত

টাঙ্গাইলে বাসচাপায় স্বামী নিহত স্ত্রী আহত

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল
বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার(২৩ মার্চ) সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের চাপায় মো. ময়ছের(৫০) নামে একব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী লিপি বেগম(৪২) আহত হয়েছেন।
নিহত মো. ময়ছের সল্লা ইউনিয়নের মীর হামজানী গ্রামের বাসিন্দা। তার স্ত্রী আহত লিপি বেগমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতুগামী বাসে স্বামী-স্ত্রী সল্লা বাসস্ট্যান্ডে নামেন। পরে রাস্তা পার হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের দ্রুত গতির একটি বাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই মো. ময়ছের নিহত হন। আহত হন তার স্ত্রী লিপি বেগম। স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যায় এবং আহত লিপি বেগমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য