Thursday, March 12, 2026
Homeখেলাধুলাটাঙ্গাইলে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

টাঙ্গাইলে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধরন করা হয়েছে। আজ সকালে জেলা পর্যায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি খেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য