Sunday, April 19, 2026
Homeদেশগ্রামটাঙ্গাইলে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

টাঙ্গাইলে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 
বুধবার বেলা ১১ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন টাঙ্গাইলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের। এ সময় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান ও সাধারণ সম্পাদক ইলিয়াস হাসানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য