Friday, March 20, 2026
Homeদেশগ্রামজাতীয় সাংবাদিক সংস্থা লালমোহন, শাহীন সভাপ‌তি, সেন্টু সম্পাদক

জাতীয় সাংবাদিক সংস্থা লালমোহন, শাহীন সভাপ‌তি, সেন্টু সম্পাদক

দুলাল

লালমোহন (ভোলা) প্রতিনিধি : 

জাতীয় সাংবাদিক সংস্থা লালমোহন উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার লালমোহন ফুড প্লেস চাইনিজ রেস্তোরাঁয় ইফতার পরবর্তী সম্মেলনে সকল সদস্যদের সম্মতিক্রমে নব কমিটির ঘোষণা করা হয়। এতে দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি শাহীন কুতুব কে সভাপতি, দৈনিক সকালের সময় প্রতিনিধি সালাম সেন্টু কে সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মনজুর রহমান কে সাংগঠনিক সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যন্যরা হলেন, যুগ্ম সম্পাদক দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি মাকসুদুর রহমান পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক ভোলা ট্রিবিউন প্রতিনিধি আরিফুর রহমান রাহাত, দপ্তর সম্পাদক আলোকিত সময় প্রতিনিধি প্রভাষক আল আমিন ও কার্য নির্বাহী সদস্য সাব্বির আলম বাবু। এছাড়াও সদস্য রয়েছেন, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি মনজুরুল আলম, ডাঃ মোঃ আল আমিন, আলোচিত কণ্ঠ পত্রিকার প্রতিনিধি মুশফিকুর রহমান ও ওমর রায়হান অন্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য