Thursday, April 16, 2026
Homeস্বাস্থ্যকরোনায় আরও ৩০ জনের মৃত্যু, আক্রান্ত হয়েছেন ১১৮১ জন

করোনায় আরও ৩০ জনের মৃত্যু, আক্রান্ত হয়েছেন ১১৮১ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৮১ জন।

আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে প্রতিদিনের মতো পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১১৮১ জনসহ এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১১ হাজার ২৬১ জনে।  এই সময়ে নতুন ৩০ জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫০৯ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১২৪৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।  এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ৪ লাখ ৫৪ হাজার ৫৬৩ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য