Tuesday, February 3, 2026
Homeবিনোদনএক ছবিতেই প্রভাস নিলেন ৯০ কোটি

এক ছবিতেই প্রভাস নিলেন ৯০ কোটি

এ মুহূর্তে নামীদামি চিত্রনির্মাতাদের প্রথম পছন্দ দক্ষিণী তারকা প্রভাস। চিত্রনির্মাতারা তার ছবিতে পরম নিশ্চিন্তে মুড়িমুড়কির মতো কোটি কোটি রুপি ঢালছেন।  ক্রমে অপ্রতিরোধ্য হয়ে উঠছেন এই দক্ষিণি তারকা। এখন এই তারকার হাতে কয়েক শ’ কোটি রুপির একাধিক নামীদামি প্রকল্প রয়েছে।

এর মধ্যে রয়েছে তার আগামী ছবি রাধা কৃষ্ণ কুমার পরিচালিত ‘রাধে শ্যাম’। আর এর জন্য তিনি এক কোটি দুই কোটি নয় নিয়েছেন ৮০ কোটি রুপি যার বাংলাদেশি মূদ্রায় ৯০ কোটি রুপি!  এ রোমান্টিক ড্রামা ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাকে পূজা হেগড়েকে। প্রভাসের এ ছবি ২০২২ সালের ১১ আগস্ট হিন্দিসহ বেশ কয়েকটি ভাষায় আসতে যাচ্ছে।

‘রাধে শ্যাম’ ছাড়াও প্রভাসের হাতে আরো রয়েছে আদিপুরুষ, সালারের মতো ব্যয়বহুল ছবি। শুধু দক্ষিণই না, ভারতজুড়েই জনপ্রিয় প্রভাস। বিশেষ করে ‘বাহুবলী’র পর তার খ্যাতি আকাশছোঁয়া। অনুরাগীরা প্রভাসের অন্ধ–অনুসারী। সূত্র: এইসময়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য