Thursday, March 12, 2026
Homeআন্তর্জাতিকইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, ইঞ্জিনিয়ার নিহত

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, ইঞ্জিনিয়ার নিহত


ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ বিমান হামলার শিকার হয়েছে। বুধবার (২ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে এ হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বাকি ২৮ নাবিক এখনো অক্ষত আছেন বলে জানা গেছে। তবে সবাই চরম আতঙ্কের মধ্যে সময় পার করছেন।
জাহাজে থাকা নাবিক সালমান সামি, রকেট হামলায় বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে জাহাজে আগুন ধরে যায়। এসময় সবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আগুন নেভানো গেছে। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়েছেন, বাকিরা সবাই সুস্থ আছেন। তবে আতঙ্কে আছি।
তিনি বলেন, ‘এয়ার স্ট্রাইক (বিমান হামলা) হইছে আমরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছি। এতে করে আরো বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছি।’

বাংলার সমৃদ্ধি জাহাজটির মালিক জানতে বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ঘটনার শোনার পর আমি বেশ কবার জাহাজের ক্যাপ্টেন নুর ই আলম সিদ্দিকীকে ফোনে চেষ্টা করেছি। কিন্তু জাহাজের ব্রিজে আগুন লাগায় এখন যোগাযোগ করা যাচ্ছে না। ফলে নিশ্চিতভাবে বলতে পারছি না এখন জাহাজ এবং নাবিকদের অবস্থা কেমন। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
জাহাজটিতে থাকা এক নাবিকের ভাই আজিজুল হক টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক হিসেবে কর্মরত। তিনি বলেন, ‘জাহাজটি হামলার শিকার হয়েছে। আমাদের ভাইদের জন্য দোয়া করুন।
ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছানোর পর গত ২৪ ফেব্রুয়ারি থেকে জাহাজটি সেখানে আটকে আছে। জাহাজে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য