Wednesday, February 18, 2026
Homeআন্তর্জাতিকআগাম ভোট দিলেন ট্রাম্প

আগাম ভোট দিলেন ট্রাম্প

মার্কিন নির্বাচনে আগাম ভোট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তিনি আগাম ভোট দেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ১০ দিন আগেই আজ আগাম ভোট দিয়েছেন দেশটির পাঁচ কোটিরও বেশি নাগরিক। গত এক শতাব্দীর মার্কিন নির্বাচনের ইতিহাসে এবারেই সবচেয়ে বেশি আগাম ভোট দি6য়েছেন মার্কিন ভোটাররা।

শুক্রবার পর্যন্ত ব্যালটে সিল মেরেছেন ইতোমধ্যে পাঁচ কোটি ৩৫ লাখের বেশি ভোটার। এদিকে করোনাভাইরাসের মধ্যেও নির্বাচনী প্রচারণা আরও জোরদার করেছেন প্রধান দুই প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। মূলত নির্বাচনের দিনে ভিড় এড়াতেই করোনাভাইরাস মহামারির মধ্যে অনেক মার্কিন নাগরিক এবার আগাম ভোটে উৎসাহী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের দিন। তবে এবার রেকর্ডসংখ্যক মার্কিন নাগরিক এবার আগাম ভোট দিচ্ছেন। এবার সেই কাতারেই যোগ দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য