Saturday, April 25, 2026
Homeদেশগ্রামবুধবার মধ্যরাত থেকে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু

বুধবার মধ্যরাত থেকে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু

আগামীকাল বুধবার (১৪ জুলাই) দিবাগত মধ্যরাত থেকে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু করবে। চলবে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত। তবে শুধু অর্ধেক যাত্রী নিয়ে চলতে পারবে লঞ্চগুলো।

আজ মঙ্গলবার যাত্রীবাহী নৌযান পরিচালনা সংক্রান্ত জরুরি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌‘অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের মালিক/মাস্টার/ড্রাইভারসহ অন্যান্য স্টাফ, যাত্রী সাধারণ ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা বিধিনিষেধ ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপনের আলোকে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে এবং প্রত্যেক যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান ও সব স্বাস্থ্যবিধি মেনে নৌযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য