Tuesday, April 7, 2026
Homeআইন-আদালতসাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। এরপর টানা দীর্ঘ সময় তিনি এ দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের পর গঠিত নতুন সংসদেও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন। রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে তিনি সংসদ সদস্য হয়েছিলেন।

পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ২৭ দিনের মাথায় স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন তিনি। বর্তমানে তার গ্রেপ্তারের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য