Wednesday, April 15, 2026
Homeশীর্ষ সংবাদসয়াবিন তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

সয়াবিন তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

সুস্বাস্থ্য রক্ষার জন্য শরীরের জন্য প্রয়োজন খাদ্য। খাবারকে সুস্বাদু করতেও ভোজ্য তেল ব্যবহার করা হয়। আমাদের দেশে রান্নায় সাধারণত সয়াবিন তেল ব্যবহার করা হয়। তবে খাবারে অতিরিক্ত সয়াবিন তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সয়াবিন তেলের ক্ষতিকর দিক সম্পর্কে জেনে নেওয়া যাক-
* অতিরিক্ত তেলজাতীয় খাবার খেলে শরীরে খারাপ কোলেস্টেরল শরীরে তৈরি হয়। ফলে শরীরে উচ্চ রক্তচাপের সমস্যা হয়।
* অনেকে অতিরিক্ত ডুবো তেলে ভাজা বা একই তেলে বারবার রান্না করা খাবার খায়। পোড়া তেল বা ডুবো তেলে ভাজা খাবার খেলে শরীরে ক্যানসার হতে পারে।

* অতিরিক্ত তৈলাক্ত খাবার ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। হৃদরোগের কারণে হার্ট অ্যাটাকে মৃত্যুও হতে পারে।
* শরীরের স্থুলতা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি দায়ী সয়াবিন তেল। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য দৈনিক ৫ চা চামচের বেশি সয়াবিন তেল খাওয়া উচিত নয়। 
* অতিরিক্ত সয়াবিন তেলজাতীয় খাবার গ্রহণ করলে লিভারে কোলেস্টেরল জমে যায়। লিভার কোলেস্টেরল থেকে লিভার সিরোসিস হতে পারে।
* বেশিরভাগ ক্ষেত্রে পাকস্থলির ক্যানসার, লিভারের ক্যানসার, গলব্লাডারের যেকোনো সমস্যার জন্য দায়ী পোড়া তেলে ভাজা খাবার। খাবার তেলে ভাজার পরে অবশিষ্ট তেল ফেলে দিতে হবে।
* তেলে ভাজা আকর্ষণীয় কিছু খাবারের মধ্যে রয়েছে শিঙাড়া, সমুচা, চিকেন ফ্রাই ইত্যাদি। এই খাবারগুলো খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।
* অতিরিক্ত তেলজাতীয় খাবার খেলে হজমে সমস্যা হয়। ফলে ডায়রিয়া বা আমাশয় হতে পারে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য