Saturday, February 28, 2026
Homeঅপরাধলালমোহনে ১০ পিচ ইয়াবাসহ আটক ২

লালমোহনে ১০ পিচ ইয়াবাসহ আটক ২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

“মাদক কারবারী ও ব্যবসায়ী এবং সেবনকারী যেই হোক না কেন রুখে দিবে বাংলাদেশ পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা জেলার পুলিশ সুপারের নির্দেশে এবং লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদের নেতৃত্বে এসআই (নিঃ) শক্তিপদ মৃধা সঙ্গীয় ফোর্সের অভিযানে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কচুয়াখালী সরকারি প্রাথমকি বিদ্যালয়ের সামনে থেকে মোঃ রফিক (২৫) ও মোঃ মামুন (২৪) কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তবে এসময় জিটু (৩০) নামের একজন কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামী মোঃ রফিক গজারিয়া ৬নং ওয়ার্ড মাঝি বাড়ীর আঃ জলিলের ছেলে এবং মোঃ মামুন ৫নং ওয়ার্ড আলী হোসেন পাটওয়ারী বাড়ীর আঃ মালেকের ছেলে।

এ ব্যাপরে লালমোহন থানায় ২ সেপ্টেম্বর রাতে  মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ১০ (ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলা নং-০১।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য