Friday, February 27, 2026
Homeরাজনীতিমোয়াজ্জেম হোসেন আলাল মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীনঃ ফখরুল ইসলাম আলমগীর

মোয়াজ্জেম হোসেন আলাল মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীনঃ ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিদেশের একটি হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। অথচ তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন এক ছাত্রলীগ নেতা।

বুধবার এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি জয়পুরহাটের পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনকে হত্যা, ফেনীতে সাংগঠনিক সফরে যাওয়া জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও তার সঙ্গীদের কোনো হোটেলে থাকতে না দেওয়ার প্রতিবাদ জানান।মির্জা ফখরুল বলেছেন, মোয়াজ্জেম হোসেন বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা। অন্যায়ের বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার থাকেন। সে জন্যই সরকার তাকে টার্গেট করে ছাত্রলীগ নেতাকে দিয়ে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করিয়েছে। অথচ মোয়াজ্জেম হোসেন বর্তমানে বিদেশে একটি হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য